পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। আটককৃত চোরাকারবারী হুন্ডি ব্যবসায়ীর নাম পলাশ চন্দ্র মাঝি। সে পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২ ঘটিকায় বহির্গমণ যাত্রী হিসেবে আসার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে তল্লাশি করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ টাকা ও বাংলাদেশি ৩ হাজার ৫৭০ টাকাসহ আটক করেছে। গোয়েন্দা সূত্রটি আরও জানায়, আটককৃত ভারতীয় ওই নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ভারতে ফেরত যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন। কিন্তু তার ব্যাগে তল্লাশি করে তাকে পাস দেন। অত্যন্ত সুচতুর ওই নাগরিক বাংলাবান্ধা কাস্টমস সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ডায়েরির ভেতরে ডলার ভরে তা হাতে রাখে।
পরবর্তীতে বাংলাবান্ধা জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার সঙ্গে থাকা ডায়েরিবুকে তল্লাশির সময় তাকে আটক করে। গোয়েন্দা সদস্যদের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের ভারতে পলাতক নেতাকর্মীর হয়ে এই নাগরিক তাদের ধন-সম্পদ ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কৌশল হিসেবে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। পরবর্তীতে কাস্টমসের গাড়িযোগে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, ভারতীয় একজন নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দরে আটক হয়েছে—ওভার ফোনে জেনেছি। এখনো আটককৃত ব্যক্তিকে থানায় পৌঁছায়নি। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টম কমিশনার (এসি) সাইদুর রহমান মুন্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, একটু পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!