কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয়েছে।
রবিবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল ৯টায় টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা এক ব্যক্তি পানিতে লাফ দিয়ে পাশের প্যারাবনে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
জব্দকৃত নৌকা ও ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে সংস্থাটি আরও জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!