জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে একই পরিবারের মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
নিহতরা হলেন-দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ভোরে তারা তিনজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে মেলানন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ ভেঙে ঘরের ওপরে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিন্নাতুল আরা বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!