হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
রবিবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম বিষয়ক মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ এপ্রিল ময়মনসিংহের ত্রিশাল থেকে সাড়ে তিন মাস বয়সী এক শিশুকন্যাকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।
তার মতে, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭৫৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিকিৎসক ও নার্সরা নিবিড়ভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!