ভারতে পশ্চিম বঙ্গে নির্বাচনের কারণে তিন দিন এবং শুক্রবার সরকারি ছুটি সহ মোট চারদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি সহ ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে অফিসের কার্যক্রম শুরুর পর ভূটান ও ভারত থেকে এলসি পাথর আমদানি হয়েছে। সকালে ভারত থেকে প্রায় ১০০টি ট্রাক এবং ভূটানে ১৫০ টি ট্রাক মালামাল নিয়ে আসার কথা আছে। তবে বিকাল সাড়ে ৪ টার মধ্যে ১৯৬টি ট্রাক পাথর, আদা ও সুগার নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে।
সন্ধ্যা ৬ টার মধ্যে বাকী ট্রাকগুলো স্থলবন্দর ইয়ার্ডে আসবে বলে জানান সিএন্ডএফ ব্যবসায়ীরা। একইভাবে বাংলাদেশ থেকে ৭৬টি ট্রাক সোয়াবিন নিল, কোটন রেম, জুটরুল, নাসির এছাড়া ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম বলেন, সরকারি ছুটি সহ চারদিন পরে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রতিদিন ভারত ও ভূটানের প্রায় ২৫০টি ট্রাক মালামাল নিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে স্থলবন্দর ইয়ার্ডে আসে।
শনিবার সকালে কার্যক্রম শুরুর পর উল্লেখযোগ্য ট্রাক ইয়ার্ডে প্রবেশ করায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গে ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি - রপ্তানি সহ ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ০৩ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগমন - বহির্গমণ কার্যক্রম বন্ধ ছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!