লক্ষ্মীপুরের কালিবাজার রোডের সাহাপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানেরসংঘর্ষে মো. ফরহাদ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহরের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ পৌর ১ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ কালিবাজার থেকে লক্ষ্মীপুর শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!