নওগাঁর ধামইরহাটে ফসলের ক্ষেতের মধ্যে গড়ে তোলা একটি চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে এ সাফল্য আসে।
অভিযানটি পরিচালিত হয় জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে। এ সময় আনুমানিক ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উপস্থিত ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ, ড্রামসহ সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!