নওগাঁর মান্দায় চকহরিনারায়ন দাখিল মাদ্রাসায় চলমান নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মাদ্রাসাটিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সুপারিনটেনডেন্টের ছোট মেয়ে উম্মে আখি আক্তারকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।
এছাড়া পিয়ন পদে নিয়োগের ক্ষেত্রে আজিজুল ইসলাম (পিতা: আজাদ হোসেন) ও শাহীন আলম (পিতা: সাইফুল ইসলাম)সহ কয়েকজন প্রার্থীর সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আফজাল হোসেন (পিতা: আজাদ হোসেন) নামের এক ব্যক্তির কাছ থেকে পূর্বে নিয়োগ দেওয়ার আশ্বাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ গ্রহণ করা হলেও তাকে এখনো নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথ স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ না করে সীমিতভাবে প্রকাশ করা হয়েছে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সব সদস্যকে অবহিত না করেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও দীর্ঘ প্রায় ছয় বছর কর্মস্থলে অনুপস্থিত থাকা এক কর্মচারীর নামে নিয়মবহির্ভূতভাবে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে, যা গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী চলমান নিয়োগ কার্যক্রম স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!