রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর এবং শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় আকবর আলীর বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে হামলা, অফিসকক্ষ ভাঙচুর এবং অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে আকবর আলীর বিরুদ্ধে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে এক শিক্ষিকা আকবর আলীকে চড় মারেন। পরে আকবর আলী জুতা হাতে নিয়ে ওই শিক্ষিকাকে মারধর করেন বলেও অভিযোগ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!