সুনামগঞ্জের দোয়ারাবাজারে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টানানো একটি ব্যানার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পেছনে রাস্তার পাশে টানানো শুভেচ্ছা ব্যানারটি কে বা কারা সরিয়ে নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুভেচ্ছা ব্যানার টানানো হয়। এর মধ্যে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ, বড়ইউড়ি দাখিল মাদ্রাসা এবং বড়খাল স্কুল অ্যান্ড কলেজ অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু পরদিন সকালে দোয়ারাবাজার থানা সংলগ্ন বিদ্যালয়ের পেছনে টানানো ব্যানারটি নিখোঁজ পাওয়া যায়, যা দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চলছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দোয়ারাবাজার থানা পুলিশের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!