বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। টুর্নামেন্টে ছাত্রীদের ক্রিকেটে পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ছাত্রদের ক্রিকেটে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে পরাজিত করে পদার্থবিজ্ঞান বিভাগ শিরোপা জিতে নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!