পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবিযুক্ত করে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।
গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ছবিটির উপরে তিনি লেখেন ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি। পরে পোস্টের স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় ওই বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!