ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করতে অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে এন্টারপ্রেনিয়রশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ‘পার্টনার’-এর সিনিয়র মনিটরিং অফিসার শেখ মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
সম্মেলনে নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি করতে কার্যকর ব্যবস্থা নিশ্চিতে সব শ্রেণির মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করা আহবান জানানো হয়। বিশ্বব্যাংক ও ইফাদের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিসের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সিভিল সার্রজন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
সে সময় বক্তারা, অপুষ্টি দূর করতে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং সরকারি উদ্যোগগুলোকে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!