নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে গোপনে গ্যাস সিলিন্ডার মজুত করছিলেন এক ব্যবসায়ী। প্রশাসনের অভিযানে ধরা পড়েছে মজুতকারী। বরিশালের বানারীপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গেল বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের একটি মাদ্রাসার নিচতলায় অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী গোপনে একটি আবাসিক এলাকায় গুদাম ভাড়া নিয়ে ১৮০ থেকে ২০০টি গ্যাসভর্তি সিলিন্ডার মজুত করে রেখেছেন। আশপাশের মানুষের অজান্তেই চলছিল এই ঝুঁকিপূর্ণ কার্যক্রম।
তবে বিপত্তি ঘটে যখন তাকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কোনো অনুমোদনপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা না দিলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, আবাসিক এলাকায় এভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই এমন অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি ও অভিযান চলমান থাকবে।
এ ঘটনার পর স্থানীয়দের মাঝেও কিছুটা স্বস্তি ফিরেছে, তবে একই সঙ্গে এমন গোপন মজুতের ঘটনা নতুন করে উদ্বেগও তৈরি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!