চট্টগ্রামের হালিশহর থানার আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার খননকাজের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়লে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত শ্রমিক সাগর ও এরশাদকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, খননকাজের সময় মাটি চাপা পড়ে শ্রমিকরা হতাহত হয়েছেন।
তবে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!