যশোরে নকল কেমিক্যাল ও পরিচ্ছন্নতা সামগ্রী উৎপাদনের অপরাধে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ এপ্রিল) শহরের নতুন উপশহর এলাকায় এই অভিযান চালানো হয়। একইসাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল কেমিক্যাল ও পরিচ্ছন্নতা সামগ্রী।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। তিনি জানিয়েছেন, শহরের নতুন উপশহর এলাকায় 'হিরা প্লাস্টিক' নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যবসার আড়ালে ভিক্সল, ড্যাম অফ, টাইলস পুটিং, গ্লাস ক্লিনার এবং হ্যান্ডওয়াশের মতো পণ্যগুলো নকল করে আসছিল।
এসব পণ্য হিরা প্লাস্টিকের মোড়কে যশোরের বিভিন্ন লোকাল মার্কেটে সরবরাহ করা হতো। এই অপরাধে প্রতিষ্ঠানের সত্বাধিকারী আব্দুল বারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্য এক অভিযানে দেখা যায়, 'আর এস ওয়াই ক্যামিকেল' নামক একটি প্রতিষ্ঠান বসুন্ধরা ট্রেডার্সের নাম ব্যবহার করে অবৈধভাবে ড্যাম ফিক্সড ও ভিক্সল উৎপাদন করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী রাজু আহমেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের সকল নকল পণ্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে।
অভিযান শেষে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র বিদেশী ও নামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে মানহীন পণ্য তৈরি করছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
বিএসটিআইয়ের যশোর ফিল্ড অফিসার শহিদুল ইসলাম পণ্যের মান যাচাই করে ল্যাবে পরীক্ষা না করা এবং লাইসেন্সহীন উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!