রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা এবং পেশায় বাঁশ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকেই তিনি ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় তীব্র রোদে অবস্থানের কারণে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিভাস শর্মা বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’ স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তীব্র গরমে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দাফন সম্পন্ন হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!