সারাদেশে ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২২ এপ্রিল) শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ‘সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন অবৈধ সিন্ডিকেট বাজারকে অস্থির করে জনজীবন বিষিয়ে তুলেছে। জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। অন্যদিকে, বিরোধী মত দমনে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষাঙ্গনসহ সারাদেশে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।’
বক্তারা অবিলম্বে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম কমানোর এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার জোর দাবি জানান।
মিছিলে মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!