চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং নিয়ে খালাস কার্যক্রম শুরু করতে পারে। একইসঙ্গে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এর আগে ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি খালাস শেষে বুধবারই বন্দরের জেটি ত্যাগ করবে বলে জানিয়েছে বিপিসি সংশ্লিষ্ট একটি সূত্র।
বিপিসির তথ্য অনুযায়ী, ১৭ এপ্রিল চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছায়। জাহাজটি থেকে ইতোমধ্যে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস করা হচ্ছে।
২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ২৮ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি গোল্ডেন হরাইজন’। ২১ এপ্রিল আসে ‘এমটি হাফনিয়া চিত্তা’, যাতে রয়েছে ৩২ হাজার ৫০০ টন ডিজেল।
এছাড়া সিঙ্গাপুর থেকে ৩৪ হাজার ৫৩৩ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি এফপিএমসি ৩০’ নামের জাহাজটি।
অন্যদিকে, চায়না থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের আরেকটি জাহাজ ২২ এপ্রিল আসার কথা থাকলেও সেটি এখন ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!