কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কাঁকড়া প্রজেক্ট সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় টহল দল অবস্থান নেয়। এ সময় নাফ নদীর দিক থেকে সিমেন্টের বস্তা হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী দুটি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!