সুনামগঞ্জের শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের জন্য ঢাকা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে জেলা প্রশাসন। এ সময় ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলবে।
এ সময় ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে যান চলাচল চালু থাকবে। পরে ২৪ এপ্রিল রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবার এক লেনে যান চলাচল স্বাভাবিক রাখা হবে।
যান চলাচল বন্ধ থাকা এবং সম্ভাব্য যানজট এড়াতে সংশ্লিষ্ট রুটের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
বিকল্প রুটসমূহ: ঢাকা-সিলেট রুট (শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশ): শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।
ঢাকা-সিলেট রুট (শেরপুর-মৌলভীবাজার-সিলেট অংশ): শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করে যাত্রা নির্বিঘ্ন রাখার আহ্বান জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!