‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এসকেএম জিয়াউল বারী।
এনজিও সংস্থা ‘পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন পদ্মা যুব সংগঠনের জাকারিয়া আহমেদ, সুরমা যুব উন্নয়ন সংস্থার রুবেল আহমেদ, বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের তানভীর আহমেদ সুমন এবং সুলতানপুর পশ্চিম পাড়া যুব সংঘের রুহেল আহমেদ।
কর্মশালায় বক্তারা যুব সমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!