রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটকের পর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বৃহদাকারের খনন যন্ত্র ও দু’টি পরিবহন কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্তদের আটক করা হয়।
পরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার বড় মসজিদ পাড়া গ্রামের জবাই মন্ডলের ছেলে মোঃ আনু মন্ডল (৩০), দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া গ্রামের মোঃ মনছের শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ছেলে মোঃ নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জনকাঠি গ্রামের মোঃ সানু ফকিরের ছেলে মোঃ জাকারিয়া ফকির (১৮),
একই এলাকার পশ্চিত হাতালিয়া গ্রামের মোঃ নজরুল শিকদারের ছেলে মোঃ সাইদুল শিকদার (২৪), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চর ধলেশ^র গ্রামের মোঃ জাকির হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাত গ্রামের আব্দুর রব মাতুব্বারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বলবনিয়া গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ ইয়াছিন (১৮), একই এলাকার বলয়বনিয়া গ্রামের আঃ হালিম আকনের ছেলে মোঃ শাকিল আকন (১৮), ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর সিমিলা গ্রামের জামাল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৪৫)।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত কাটার এবং ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!