এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক 
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক ।   ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক স্থাপন করেছে উপজেলা ছাত্রদল। 

শনিবার (২১এপ্রিল) বিভিন্ন কেন্দ্রের সামনে এ হেল্প ডেস্ক কার্যক্রম শুরু হয়।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, কলম-খাতা সরবরাহ, পানীয় জল বিতরণসহ নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে। অনেক পরীক্ষার্থী ও অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

উপজেলা ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যেই তাদের এই আয়োজন। তারা আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে স্বস্তি দেয় এবং তাদের পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। ফলে পরীক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষাকে কেন্দ্র করে রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু রয়েছে।