তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে।   ছবি: আরটিএনএন

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিএসইর ভূমিকা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।