সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো জিওটেক্স চুরির ঘটনা ঘটেছে। এতে করে বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার নলুয়ার হাওরের বেড়িবাঁধের ৮ ও ১১ নম্বর প্রকল্প থেকে জিওটেক্স চুরি হয়। এসব জিওটেক্স পানির ঢেউয়ের আঘাত থেকে বাঁধকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয়েছিল।
সোমবার (২০ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, ৮ নম্বর প্রকল্পের প্রায় ৩৫ ফুট এবং ১১ নম্বর প্রকল্পের প্রায় ৯০ ফুট জিওটেক্স চুরি হয়ে গেছে।
তিনি আরও বলেন, জিওটেক্স অপসারণের ফলে সংশ্লিষ্ট বেড়িবাঁধ এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পানির চাপে বাঁধ ভেঙে গিয়ে হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!