খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির একটি কক্ষে থাকতেন উৎস। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, উৎস রায় গত কয়েকদিন ধরে তীব্র মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা সহ্য করতে না পেরে সোমবার রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!