এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক,
হেল্প ডেস্ক থেকে নানাবিধ সহায়তা প্রদান করছে পরীক্ষার্থীদের।   ছবি: আরটিএনএন

এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি হেল্প ডেস্ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং মানসিকভাবে সাহস জোগাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংক্রান্ত সহায়তা, পরীক্ষাকেন্দ্রের তথ্য, আসন বিন্যাস সম্পর্কে দিকনির্দেশনা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কলম, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।