মাটির নিচ থেকে পাওয়া গেল কষ্টিপাথরের মূর্তি,
সাড়ে কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি।   ছবি: আরটিএনএন

নওগাঁর মান্দা থানার ভারসো ইউনিয়নের মহানগর মধ্য পাড়া এলাকায় জমিতে মাটি ভরাট দেয়ার সময় সাড়ে ৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়। 

সোমবার (২০ এপ্রিল) মান্দা থানার ভারসো ইউনিয়নের আব্দুর রাজ্জাকের নিচু একটি জমিতে মাটি ভরাট দেওয়ার সময় মূর্তিটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, জমিতে মাটি ভরাটের সময় শ্রমিকেরা মাটির মধ্যে শক্ত কিছু খেয়াল করে সেটি যাচাই করতে গেলে মূর্তিটি আবিস্কার করে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে মূর্তিটি জব্দ করে হেফাজতে নেয়। 

মান্দা থানার ডিউটি অফিসার বলেন, ‘মূর্তিটি যেহেতু একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ তাই আদালতের নির্দেশনা অনুযায়ী সেটি কোন জাদুঘরে হস্তান্তর করা হবে।