পঞ্চগড়ে ডলার চক্রের এক সদস্য আটক ,
প্রতীকী ছবি।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা থানা পুলিশ বিশেষ অভিযানে ডলার প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বাহাদুর হাট সোনা চালনী গ্রামের মৃত জাবেদ এর ছেলে মো. মনজুরুল ইসলাম (৫৪)।

পুলিশ সূত্রে জানা যায় সোমবার (২০ এপ্রিল) এসআই মো. সাগর আলীর নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে বোদা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার পাঁচপীর ইউনিয়নস্থ হারামজাদার মোড় নামক স্থান থেকে ইউএসএ-র ১ ডলার মূল্যের ৪৬টি নোটসহ  তাকে আটক করা হয়। 

বোদা থানার অফিসার ইনচার্জ  সোহেল রানা জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডলার চক্রের ওই ব্যক্তিকে আটক করে। সে দিনাজপুর থেকে এসে অত্র এলাকায় মানুষের সংগে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে চালান দেয়া হয়েছে।