জব্দকৃত ভারতীয় এনার্জি ড্রিংক
জব্দকৃত ভারতীয় এনার্জি ড্রিংক   ছবি: আরটিএনএন

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১,৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংক (রেড বুল) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 

 

এসএস