কক্সবাজারের রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর পুরাতন বাইপাসের চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়—একটি বড় মাদকের চালান চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসে করে কক্সবাজারে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫০) এবং তার স্ত্রী নূর নাহার (৪৩)।
র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ধরা পড়ার ঝুঁকি এড়াতে তারা স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে মাদক পরিবহন করতেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, “মাদক পাচারের রুট বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর। বিশেষ করে উৎসব বা ছুটির সময়ে অপরাধীরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!