ধর্মপাশায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল 
ধর্মপাশায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও উপহার বিতরণ।   ছবি: আরটিএনএন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় বাদশাগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেলবরষ ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবু বকর ইমন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শামসুল হক সুমন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইসলামী সংগীত পরিবেশন করেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ ইমন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি এম সহিবুর রহমান। তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার হলে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।