কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুই অভিযানে বিজিবি ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম৷
তিনি জানান , গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে ধাওয়া করে নাফ নদীর তীর থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বায়ুরোধী প্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র আরেকটি টহল দল পৃথক অভিযানে ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে মো. সিফাত (২০) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান , উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এক রাতেই পৃথক দুই অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। আটক তিনজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!