চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 
চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন কবীর আহমেদ।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান।

এবারের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও রোবোটিক্সভিত্তিক প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞান মেলাকে ঘিরে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।