ময়মনসিংহের গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রহমত আলী উজ্জল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব কোনাপাড়া গ্রামের বাসিন্দা তিনি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী পাশের বায়রাউড়া গ্রামে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে ওঠে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করার জন্য কৃষকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!