নওগাঁর বদলগাছীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছরের অপর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সাত্তার উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবারের লিখিত এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে প্রতিবেশী আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই দুই শিশুকে তাঁর একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বড় শিশুটিকে (১০) তিনি ধর্ষণ করেন এবং ছোট শিশুটিকে (৮) ধর্ষণের চেষ্টা চালান।
শুক্রবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বদলগাছী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানায় অভিযোগ পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিকে ধরতে তৎপর হয় পুলিশ। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের তিনটি বিশেষ টিম অভিযানে নামে।
একই সঙ্গে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করেন। রাতভর বিভিন্ন স্থানে অভিযানের পর আজ শনিবার সকালে অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার বলেন, শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এ ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!