অভিযুক্ত কিশোর
অভিযুক্ত কিশোর   ছবি: আরটিএনএন

পাবনার চাটমোহরে আম পেড়ে দেয়ার কথা বলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় অভিযুক্ত কিশোর তাকে আম পেড়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়, তবে পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, অভিযুক্ত কিশোরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মেয়ের এমন অবস্থায় ক্ষোভ ও বিচার দাবি করে শিশুটির বাবা সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।