পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সাংগ্রেং উৎসব উদযাপনে মেতে উঠেছে কক্সবাজার। প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) এ উৎসব পালন শুরু হয়েছে।
রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রতি বছর ১৪ এপ্রিল থেকে। এ সময় ধর্মীয় আচার পালনের মাধ্যমে উৎসবের সূচনা করেন তারা। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয় মূল আকর্ষণ—তিন দিনব্যাপী জলকেলি।
রাখাইন সম্প্রদায়ের মানুষজন সকালে বৌদ্ধ বিহারে সমবেত হন। শিশু-কিশোররা মাটির কলস এবং বয়োজ্যেষ্ঠরা কল্পতরু নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। ধর্মীয় আচার শেষে শুরু হয় উৎসবের বর্ণিল আয়োজন।
বিকেল থেকে তরুণ-তরুণীরা বিভিন্ন প্যান্ডেলে জড়ো হন। রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজানো প্যান্ডেলের মাঝখানে রাখা হয় পানিভর্তি ড্রাম। নাচ-গান আর উৎসবের আবহে একে অপরকে ‘মঙ্গল জল’ ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই।
তাদের বিশ্বাস, এই মঙ্গলজল পুরোনো বছরের দুঃখ-গ্লানি দূর করে নতুন বছরের শুভ সূচনা আনে।
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এর মধ্যে রয়েছে পূর্ব-পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক, ক্যাংপাড়া, হাঙরপাড়া, টেকপাড়া, বার্মিজ স্কুল রোড ও বৌদ্ধ মন্দির সড়ক।
এছাড়া জেলার মহেশখালী, টেকনাফ, চকরিয়া, রামুসহ অন্তত অর্ধশত প্যান্ডেলে উদযাপিত হচ্ছে এ বর্ষবরণ।
উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি প্যান্ডেলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাদা পোশাকেও নজরদারি জোরদার করা হয়েছে।
সম্প্রীতির আবহে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!