কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। এসময় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা এবং ঘোড়া ব্যবসায়ী। নিহত দুজন হলেন বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় পিকআপটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পাঁচজন ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া আঁড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত তিন ব্যবসায়ী চিকিৎসাধীন।
এ ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা যায়। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!