রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্ত হত্যাকারী মো. মাইনুল (২৩) উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরেও মামুনুর রশিদ দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এসময় মাইনুল দোকানে প্রবেশ করে নেশার টাকার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, "চাঁদা না পেয়ে এক দোকানিকে হত্যার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!