সুনামগঞ্জের বেশকিছু এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ।
সুনামগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ।   ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বেশকিছু এলাকায়  শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি উন্নয়ন কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত ৪ লেন সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এ কারণে  শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, জানিগাঁও, হালুয়ারগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই সড়ক, কলাইয়া, ষোলঘর, ভৈষবের, যুব উন্নয়ন, বিলপাড়, বনানীপাড়া, আলীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।