কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি অভিযানে পাকস্থলীতে ইয়াবা বহনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের দেহ থেকে মোট ৫ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, দুপুর ১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে হামিদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ৩ হাজার ৭৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
একই সময়ে অপর একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ফাহিম (২১) নামে আরেক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও একইভাবে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ১ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!