শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহ সৃষ্টিতে বহুশাস্ত্রীয় গবেষণা জার্নাল প্রকাশ করেছে দেশের শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কলেজের মিলনায়তনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এডওয়ার্ড রিভিউ নামের এ জার্নালটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এমিরেটাস অধ্যাপক প্রফেসর ড. অরুণ কুমার বসাক।
এ সময় এই কলেজে পড়াশোনাকালীন নানা বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন তিনি। এই শিক্ষক ও বিজ্ঞানী বলেন, আমাদের দেশে মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা। জ্ঞানচর্চা বা গবেষণাতেও পিছিয়ে। ফলে তারা মানবসম্পদ বা জনশক্তিতে রুপান্তর হতে পারছে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকা যাবে না। একাডেমিক শিক্ষার বাইরেও জ্ঞান চর্চা করতে হবে। গবেষণা হলো জ্ঞানের ভেতরে প্রবেশ। এক্ষেত্রে জ্ঞানচর্চায় এগিয়ে যেতে হলে নিজেদের গবেষণায় আত্মনিয়োগ করতে হবে বলেও শিক্ষার্থীদের তাগিদ দেন এ বিজ্ঞানী।
সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের প্রফেসর ড. অনিমা বোস, প্রফেসর ড. প্রদীপ কুমার দত্ত, কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান বলেন, এই জার্নাল প্রকাশে একটি সম্পাদনা পরিষদ করা হয়। এই সম্পাদনা পরিষদের অক্লান্ত শ্রম ও মেধায় এডওয়ার্ড কলেজ প্রথমবারের মত এ ধরণের একটি জার্নাল প্রকাশ পেয়েছে। এটিতে নানা বিষয়ে গবেষণালব্ধ রচনা রয়েছে। যেটি পড়ে শিক্ষার্থীরা সমৃদ্ধ হতে পারবে। গবেষণায় আত্মনিয়োগে উৎসাহ পাবে।
জার্নাল সম্পর্কে সম্পাদক ও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রুহুল আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভূক্ত কলেজগুলোর শিক্ষকদের গবেষণায় আত্মনিয়োগের সেভাবে সুযোগ বা পরিবেশ থাকে না। ঐতিহ্যবাহী হলেও এডওয়ার্ড কলেজের শিক্ষকরাও সেই সুযোগটি পাননি। তবে এই জার্নাল প্রকাশের সূচনার মধ্য দিয়ে সেই সুযোগটি সৃষ্টি হলো। শিক্ষকরা গবেষণামূলক লেখা ও কাজে উৎসাহ পাবেন। এখানে শিক্ষার্থীদের আত্মনিয়োগেরও সুযোগ রয়েছে।
তিনি বলেন, রাজশাহী কলেজ সহ দেশের দুএকটি কলেজ এ ধরণের জাতীয়মানের জার্নাল প্রকাশ করে থাকে। আমাদের জার্নালে মৌলিক লেখা ছাড়া প্রকাশ পাবে না। দেশের বাইরের গবেষকদের গবেষণা কাজও এই জার্নালে প্রকাশ পেয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!