মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই ঘটনায় বিক্ষুব্ধরা মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বাসিন্দা বিলকিস বেগম শরীরে একটি ফোঁড়ার চিকিৎসা নিতে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত আনুমানিক ১১টার দিকে পথেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।
রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। এতে চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যুর অভিযোগ এবং ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!