জামালপুরে কবিরাজির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা, কন্টেন্ট ক্রিয়েটর মো. মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহের কোতোয়ালি থানার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
গ্রেপ্তার মনির হোসেন জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ‘মেইড ইন জামালপুর’ নামে একটি ফেসবুক পেজে কন্টেন্ট তৈরি করতেন।
পিবিআই জানায়, শেরপুরের এক কাপড় ব্যবসায়ীর অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে টার্গেট করে প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কবিরাজ’ পরিচয়ে যোগাযোগ স্থাপন করে। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারা ভুয়া আইডি ও ইমো অ্যাকাউন্টের মাধ্যমে কিশোরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে।
কবিরাজির নামে বিভিন্ন সামগ্রী কেনার কথা বলে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত বিকাশের মাধ্যমে প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে ১০ মার্চ ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থও আত্মসাৎ করা হয়।
ঘটনাটি ধরা পড়ে ১৭ মার্চ, যখন কিশোরী আবার টাকা পাঠাতে গেলে বিকাশ এজেন্ট তার বয়স দেখে সন্দেহ করেন এবং তার বাবাকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর পরিবার শেরপুর সদর থানায় মামলা করে।
মামলার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতা মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারণা চালাত। তিনি সবাইকে এ ধরনের প্রলোভনে পা না দিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!