ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির এ সিদ্ধান্তকে ঘিরে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। এতে নির্বাচনকে সামনে রেখে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ উপলক্ষে গত সোমবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।
সেদিন ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করে তাদের কাছে চিঠি পাঠান রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারি। চিঠিতে উল্লেখ করা হয়, ‘ফ্যাসিস্টের সহযোগী বা দোসর’ হিসেবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মো. এমদাদুল হক। তাদের প্যানেলের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বদর উদ্দিন আহমেদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি একটি পেশাজীবী সংগঠন এবং এটি একটি নির্দলীয় নির্বাচন। আমাদের মনোনয়নপত্র বাতিলের খবরে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছেন। এটি গঠনতন্ত্রবিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত। আইনজীবী সমিতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।”
তিনি আরও বলেন, “গঠনতন্ত্রের কোন ধারায় আমাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা জানতে চেয়ে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর আমরা আইনি পদক্ষেপ নেব।”
অন্যদিকে, রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করে জানান, তিনি বৈঠকে রয়েছেন।
এই সিদ্ধান্তকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন আইনজীবী মহলের একটি অংশ। তাদের দাবি, আইনজীবী সমিতির নির্বাচন একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন; সেখানে ‘ফ্যাসিস্ট’ বা ‘সহযোগী’—এ ধরনের রাজনৈতিক আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিলের কোনো বিধান নেই।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!