পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের একটি দরিদ্র পরিবারে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্মকে ঘিরে আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে গভীর দুশ্চিন্তা। তিন ছেলে ও দুই মেয়ের এই পাঁচ সন্তানকে বড় করে তোলার চ্যালেঞ্জে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা সোহেল হাওলাদার।
গত বছরের ৬ অক্টোবর জন্ম নেওয়া এই পাঁচ শিশুর খাদ্য, চিকিৎসা ও পোশাকের ব্যয় মেটানো পরিবারটির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সীমিত আয়ের এই পরিবারে একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব নেওয়া এখন দৈনন্দিন সংগ্রামের অংশ।
এমন পরিস্থিতিতে শুরু থেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করে আসছেন বলে জানা গেছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সোহেল হাওলাদারের বাড়িতে যান। তারা পরিবারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত উপজেলা পর্যায়ের নেতারা ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
পাঁচ নবজাতকের বাবা সোহেল হাওলাদার বলেন, একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার পর তিনি শুরুতে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। কীভাবে তাদের লালন-পালন করবেন তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। সহায়তা পাওয়ায় এখন কিছুটা স্বস্তি অনুভব করছেন বলে তিনি জানান।
স্থানীয় নেতারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক সহানুভূতি ও মানবিক সহমর্মিতা দেখা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!