লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ খাজনা (চাঁদা) আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এতে স্বস্তি ফিরে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং সিএনজি চালকদের মাঝে।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, ফুটপাত দখল এবং সিএনজি স্ট্যান্ডে অবৈধ খাজনা আদায়ের কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। অনেক ক্ষেত্রে দৈনিক আয়ের একটি বড় অংশই এই অনিয়মিত খাজনায় চলে যেত। বিষয়টি নজরে আসার পর সংসদ সদস্য দ্রুত পদক্ষেপ নেন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিনি কঠোরভাবে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে তদারকি জোরদার করা হয়েছে, যাতে কেউ গোপনে চাঁদা আদায় করতে না পারে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, এতে তাদের আয় কিছুটা হলেও বাড়বে এবং পরিবার নিয়ে স্বস্তিতে থাকতে পারবেন। অন্যদিকে সিএনজি চালকরাও জানান, খাজনার চাপ কমায় তারা এখন কিছুটা সঞ্চয় করতে পারছেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের জনবান্ধব উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, “জনগণের স্বার্থে যা প্রয়োজন, আমি তা করব। কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রশাসন জানিয়েছে, খাজনা আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার সর্বস্তরের মানুষের মতে, এই উদ্যোগ রামগঞ্জে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!