রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত এক দিনে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪৫ জন চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলমান সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।
মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!